নমস্কার দর্শক বন্ধু। এখন বলব মীন রাশি অর্থাৎ ২০২৬ এর ফেব্রুয়ারি মাসে মীন রাশির জাতক-জাতিকার জীবনে কী কী ঘটতে পারে; সেই সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।
এই মুহূর্তে মীন রাশির জাতক-জাতিকার জীবনে শনির সাড়ে সাতির মধ্যম চরণ চলছে। স্বাভাবিকভাবেই সামান্যতম অসততা বা তঞ্চকতার কারণে জীবনে নেমে আসতে পারে নানা দুঃখ। তাছাড়া গত ১১ই নভেম্বর ২০২৫ থেকে আপনি শারীরিক অসুস্থতা এবং মানসিক বিধ্বস্ততার শিকার হয়েছেন বারবার। শুধু তাই নয়, কিছু জাতক-জাতিকার মায়ের সাথে অথবা নিকট বন্ধুর সাথে মনোমালিন্য দেখা দিতে পারে, সেই সঙ্গে সাংসারিক শান্তিও বিঘ্নিত হতে পারে। অনেকেই হয়তো উপদেশ দিতে পারে পাথর কবচ ইত্যাদি ধারণ করবার জন্য, কিন্তু আমি বলব ওই সমস্ত কোন কিছুর প্রয়োজন নেই। শুধু সত্যের পথে চলুন, ধর্মের পথে চলুন এবং এন্ড স্ক্রিনে দেওয়া ভিডিও দুটি দেখুন; সেখানে মুক্তির উপায় দেওয়া আছে। এখানে বলতে পারতাম, কিন্তু তাতে ভিডিওটা অকারণ বড় হয়ে যেত।
তবে যাই হোক না কেন, ভাগ্য আপনার সঙ্গ দেবে এবং নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনাও প্রবল। ভ্রাতা ও ভাগ্নির সান্নিধ্যে এবং তাদের সুপরামর্শে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। প্রমোটিং বা রিয়েল এস্টেট ব্যবসার সাথে যারা যুক্ত, এই মুহূর্তে তাদের সময়টা বেশ শুভদায়ক হতে পারে। কিন্তু আগামী ২৩শে ফেব্রুয়ারি ২০২৬-এর পর জায়া অর্থাৎ জাতকের স্ত্রী বা জাতিকার স্বামীর স্বাস্থ্যের অবনতির কারণে নানাভাবে অর্থ ব্যয়ের সম্ভাবনা উৎপন্ন হতে পারে। বাণিজ্যে হঠাৎই লোকসান অর্থাৎ ব্যবসায় কিছু বাধা-বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। বিদ্যার্থীর মনোনিবেশে মাঝেমধ্যে বাধা-বিড়ম্বনার সৃষ্টি হতে পারে, সন্তানের গতিবিধির ওপর নজর রাখুন। কিছু বিদ্যার্থী হঠাৎই জড়িয়ে পড়তে পারে প্রেমে, যার ফলে পরীক্ষার ফল মনোমতো নাও হতে পারে।
আপনার শত্রুরা বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষমতাবান এবং প্রতিষ্ঠিত হতে পারে। কিন্তু এসব সত্ত্বেও তারা হয়তো সহসা আপনার সামনে এসে দাঁড়িয়ে কোন ধরনের প্রতিবাদ অথবা শত্রুতা করতে সাহস পাবে না, কিন্তু পিছন থেকে নানাভাবে ক্ষতির চেষ্টা চালিয়ে যেতে পারে। বাবার স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন; তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। কিছু জাতক-জাতিকার কর্মস্থলে মাঝেমধ্যেই অনুপস্থিতির কারণে সম্মানহানি তথা ডামাডোল দেখা দিতে পারে। চিন্তা করবেন না, এর থেকে মুক্তির উপায় আছে। বলছি, একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন।
দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি, কিন্তু আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না তা হলো সময়মতো বেল আইকন বাজান না এবং কোনরকম লাইক দেন না, যার ফলে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই কমপ্লেন করেন, “আপনার ভিডিও দেখেছিলাম দু-মাস তিন-মাস আগে, তারপরে আর দেখতে পাচ্ছি না কেন?” আসলে আমরা ইউটিউবে প্রোগ্রাম ছেড়ে দিই, কিন্তু আপনার কাছে পৌঁছাবার দায়িত্ব ইউটিউব কোম্পানির। আপনি যদি লাইক দেন, বেল আইকন বাজান, তাহলেই সেকেন্ড টাইম আবার আমার ভিডিও দেখতে পাবেন এবং আমি ভিডিও ছাড়বার সঙ্গে সঙ্গে সেটি আপনার কাছে পৌঁছে যাবে। যাই হোক, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পৌঁছে যান। সেখানে গেলে ১৫০০-এর বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষ, তন্ত্র ও বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন।
তবে মনে রাখবেন: ভাগ্য + চেষ্টা = ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি সময়মতো চেষ্টা না করেন তাহলে পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই বন্ধু, আমি যা বললাম বা যা বলছি সেগুলো পাবার চেষ্টা করুন, আমি বলছি ১০০% পাবেন এবং সবটাই মিলে যাবে আপনার জীবনের সাথে।
মীন রাশির জাতক এবং জাতিকা অর্থাৎ ভাই এবং বোনেরা, আগামী ১৭, ১৮ এবং ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ সতর্ক থাকবেন। কারণ ওই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সাংসারিক অশান্তিসহ শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, ওই দিনগুলিতে অবশ্যই সতর্ক থাকবেন। কোন কথা বলবার আগে বা কাউকে শাসন করবার আগে একটু বুঝে নেবেন, অন্যথায় অশান্তি বাড়তে পারে।
অবশ্য এ মাসের ১, ২, ৮, ৯ এবং ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক। যেমন:
- ১লা ফেব্রুয়ারি ২০২৬, রবিবার: সারাদিন-রাত পূর্ণিমা থাকবে। দিনটি সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনের শুভক্ষণে দীক্ষা গ্রহণ, দীক্ষা দান, বিপন্নারম্ভ, নৌকা গঠন, ঔষধকরণ, ঔষধ সেবন ইত্যাদি কাজ সম্পন্ন করতে পারেন।
- ২রা ফেব্রুয়ারি, সোমবার: বিশেষ পূজা-পাঠ এবং দীক্ষাদান বা দীক্ষা গ্রহণ করতে পারেন।
- ৮ই ফেব্রুয়ারি, রবিবার: নৌকা গঠন, নৌকা চালন, ঔষধকরণ ও ঔষধ সেবনের জন্য অত্যন্ত শুভদায়ক।
- ৯ই ফেব্রুয়ারি, সোমবার: পুণ্যাহ, বৃক্ষাদি রোপন, বীজ বপন, ধান্যবৃদ্ধি দান, গবাদিপশু এবং যানবাহন ক্রয়-বিক্রয়ের জন্য অত্যন্ত শুভদায়ক।
- ২৮শে ফেব্রুয়ারি, শনিবার: শ্রীশ্রী গোবিন্দ দ্বাদশী এবং গোস্বামী মতে শ্রীশ্রী নৃসিংহ দ্বাদশী। ওই দিন রাত্রি ৮টা ৩০ মিনিটের মধ্যে আপনার নিজের রাশি অনুযায়ী শুভক্ষণে শ্রীশ্রী নৃসিংহ দেবের পূজাসহ শত্রুদমনের উদ্দেশ্যে মহাযজ্ঞের অনুষ্ঠান করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন এবং শত্রু বিনাশ হবে।
নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা: মীন রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে শালিক পাখিকে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন। সেই সঙ্গে সাদা বাছুরসহ সাদা গরুকে গুড়, রুটি এবং জল খেতে দিন। যারা শহরে থাকেন এবং সহসা গরু বা শালিক পাখি দেখতে পান না, তারা একজোড়া শালিক পাখির ছবি অথবা মূর্তির সামনে পবিত্র খাবার এবং জল খেতে দিতে পারেন। সেই সঙ্গে চিনা মাটি বা পাথরের সাদা বাছুরসহ গরু নিয়ে এসে তাদের সামনে দুটি পাত্রে গুড় এবং রুটি খেতে দিতে পারেন। প্রতিদিন এটি পাল্টে দেবেন। দেখবেন সময়টি ক্রমশ আপনার অনুকূল হয়ে উঠেছে এবং ধন-ঐশ্বর্যে ভরে উঠছেন। জীবদ্দশায় কোনরকম অর্থের অভাব দেখতে হবে না।
এছাড়া মীন রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণের জন্য শুভ রঙ লাল এবং হলুদ; শুভ সংখ্যা ৫ এবং ৭; শুভ দিন মঙ্গলবার এবং বৃহস্পতিবার। এছাড়া সর্বক্ষণ একটি হলুদ রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন, আশা করি অবশ্যই সফল হবেন।
হিন্দু সনাতনীরা প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রী মা তারার পূজায় মাকে তুষ্ট করতে পারলে, আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন—এতে কোন সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না, বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে নিতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। ফেব্রুয়ারি মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।
২০২৬ সালের ফেব্রুয়ারি মাস মীন রাশির জাতক-জাতিকাদের জন্য কেমন যাবে এবং জীবনের বাধা কাটাতে কী কী নিঃশুল্ক প্রতিকার বা টোটকা করবেন, তা বিস্তারিত নিচে দেওয়া হলো।
📉 বর্তমান পরিস্থিতি ও সতর্কতা
বর্তমানে মীন রাশির ওপর শনির সাড়ে সাতির মধ্যম চরণ চলছে।
- সতর্কতা: সামান্যতম অসততা বা তঞ্চকতা বড় বিপদ ডেকে আনতে পারে।
- স্বাস্থ্য: মানসিক বিধ্বস্ততা বা শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে।
- পারিবারিক: মা বা নিকট বন্ধুর সাথে মনোমালিন্য থেকে সাবধান থাকুন।
💰 আর্থিক ও ব্যবসায়িক যোগ
- ভাগ্য আপনার সহায় থাকবে এবং আর্থিক উন্নতির প্রবল সম্ভাবনা আছে।
- ভাই বা ভাগ্নির সুপরামর্শে আয়ের নতুন পথ খুলতে পারে।
- রিয়েল এস্টেট বা প্রমোটিং ব্যবসায় যুক্তদের জন্য সময়টি শুভ।
- সতর্কতা: ২৩শে ফেব্রুয়ারির পর জীবনসঙ্গীর স্বাস্থ্যের কারণে অর্থ ব্যয় হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে হঠাৎ কিছু বাধা আসার যোগ রয়েছে।
🎓 শিক্ষা ও শত্রু দমন
- বিদ্যার্থীদের একাগ্রতায় ব্যাঘাত ঘটতে পারে। প্রেমের ফাঁদে পড়ে পরীক্ষার ফল খারাপ হওয়ার ঝুঁকি আছে, তাই সতর্ক থাকুন।
- শত্রুরা শক্তিশালী হলেও তারা সরাসরি আপনার সামনে আসতে সাহস পাবে না, তবে পেছন থেকে ক্ষতির চেষ্টা করতে পারে।
🗓️ গুরুত্বপূর্ণ ও শুভ তারিখ সমূহ
আপনার জীবনের শুভ কাজগুলো এই দিনগুলিতে করার চেষ্টা করুন:
- ১লা ফেব্রুয়ারি (রবিবার): পূর্ণিমা তিথি—দীক্ষা গ্রহণ, ওষুধ সেবন বা নতুন কাজের জন্য অত্যন্ত শুভ।
- ২রা ফেব্রুয়ারি (সোমবার): বিশেষ পূজা-পাঠের জন্য শুভ।
- ৮ই ফেব্রুয়ারি (রবিবার): যানবাহন বা নৌকা চালনা ও ওষুধ সংক্রান্ত কাজের জন্য শুভ।
- ৯ই ফেব্রুয়ারি (সোমবার): বৃক্ষরোপণ, বীজ বপন এবং গবাদি পশু বা যানবাহন কেনাবেচার জন্য শুভ।
- ২৮শে ফেব্রুয়ারি (শনিবার): নৃসিংহ দ্বাদশী—শত্রু দমনের যজ্ঞ বা পূজার শ্রেষ্ঠ সময়।
🕊️ নিঃশুল্ক প্রতিকার ও টোটকা
কোনো দামী পাথরের প্রয়োজন নেই, শুধু এই নিয়মগুলো পালন করুন:
- পাখিদের সেবা: সকালে উঠে শালিক পাখিকে পবিত্র খাবার ও জল দিন। (পাখি না পেলে মূর্তির সামনেও দিতে পারেন)।
- গো-সেবা: সাদা বাছুরসহ সাদা গরুকে গুড় ও রুটি খাওয়ান।
- রুমাল: সর্বদা একটি হলুদ রঙের রুমাল সঙ্গে রাখুন।
- নিরামিষ আহার: প্রতি বৃহস্পতিবার নিরামিষ খেয়ে ব্রহ্মচর্য পালন ও মা তারার আরাধনা করুন।
🎨 শুভ বিষয়
- শুভ রঙ: লাল এবং হলুদ
- শুভ সংখ্যা: ৫ এবং ৭
- শুভ দিন: মঙ্গলবার এবং বৃহস্পতিবার
মনে রাখবেন: ভাগ্য + চেষ্টা = ফল। তাই সঠিক সময়ে সঠিক চেষ্টা করুন, সাফল্য আসবেই।
