১১. কুম্ভ রাশি ২০২৬

নমস্কার দর্শক বন্ধু! এখন বলব কুম্ভ রাশি অর্থাৎ কুম্ভ রাশির জাতক-জাতিকাগণের জীবনে ২০২৬ সালের কোন মাসে কী ঘটতে পারে, সেই সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জীবনে শনির সাড়েসাতির তৃতীয় চরণ চলছে। ফলে মাঝেমধ্যেই শারীরিক দুর্বলতা, বিশেষ করে যৌন শিথিলতা দেখা দিতে পারে। এর ফলে অনেকেই হয়তো ভয় দেখিয়ে পাথর, কবজ, নানা ধরনের আয়ুর্বেদিক ঔষধ ইত্যাদি বিক্রি করার চেষ্টা করতে পারে। দয়া করে ভয় পাবেন না; সত্যের পথে চলুন এবং প্রতি শনিবার ও মঙ্গলবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রী বজরংবলীর পূজা এবং চালিশা পাঠ করুন।

যাই হোক, বছরের শুরুতে আপনার কার্যক্ষমতা এবং বুদ্ধিমত্তায় অনেকেই আপনার প্রতি আকর্ষিত হতে পারে। কিন্তু গত ১২ই নভেম্বর ২০২৫ থেকে আপনার আয়ের পথে হঠাৎই বাধা-বিড়ম্বনা সৃষ্টি হওয়ার ফলে আর্থিক অনটন দেখা দিয়েছে। ১১ই মার্চ ২০২৬ পর্যন্ত এইভাবে চলার সম্ভাবনা প্রবল। চিন্তা করবেন না, এর থেকে মুক্তির উপায় আছে—বলছি, একটু ধৈর্য ধরে লেখাটি পড়তে থাকুন।

অবশ্য এই মুহূর্তে জায়া (অর্থাৎ জাতকের স্ত্রী বা জাতিকার স্বামী), সন্তান-সন্ততি এবং ভ্রাতা-ভগ্নির সান্নিধ্যে ও তাঁদের সুপরামর্শে নানাভাবে আর্থিক উন্নতি ঘটতে পারে। ১৯শে মার্চ ২০২৬ থেকে ক্রমশ আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে। সেই সঙ্গে আগামী ৩রা জুন ২০২৬ সকাল থেকে হঠাৎই খুলে যাবে আয়ের নতুন নতুন পথ। শুধু তাই নয়, আর্থিক সচ্ছলতা বৃদ্ধিসহ ধন-ঐশ্বর্যে ভরে ওঠার সম্ভাবনা প্রবল। কিন্তু নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে আয়ের পথে সামান্য বাধা আসতে পারে।

কুম্ভ লগ্নে জন্ম নেওয়া কিছু জাতক-জাতিকা নিজের মা অথবা শাশুড়ি মায়ের ভাগের সম্পত্তি পেতে পারেন। কিন্তু একই সাথে জ্ঞাতি-শত্রুতা বৃদ্ধির সম্ভাবনাও প্রবল। আগামী ১৫ই জানুয়ারি থেকে ২২শে ফেব্রুয়ারির মধ্যে ঘটতে পারে নতুন কর্মসংস্থান এবং ১লা মার্চ থেকে ২৪শে মার্চের মধ্যে কেউ পেতে পারেন পদোন্নতি।

তাছাড়া চিকিৎসক, কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, আইনজীবী, সংগঠনের নেতা-নেত্রী, শিল্পী ইত্যাদিগণ কিনে ফেলতে পারেন নতুন জমি, বাড়ি, ফ্ল্যাট কিংবা গাড়ি। অর্থাৎ সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা প্রবল। বিশেষ করে যাঁরা প্রোমোটিং করছেন বা রিয়েল এস্টেটের ব্যবসা করছেন, তাঁদের জন্য ওই ক’টি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে চলেছে। কাজেই ওই সময়টিকে অবহেলায় কাটাবেন না; আপনাদের অবিক্রিত জমি, বাড়ি অথবা ফ্ল্যাট বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাই আবার বলছি, সময়টিকে কাজে লাগাবেন।

কারণ আগামী ৫ই আগস্ট থেকে ৩রা সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আপনার নিজের মা অথবা শাশুড়ি মায়ের অসুস্থতাসহ আপনার নিজের ভাগ্যবিড়ম্বনার কারণে মানসিক উদ্বেগ উৎপন্ন হতে পারে। শুধু তাই নয়, সম্পত্তি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রেও আপনি ঠকে যেতে পারেন। তাই ওই দিনগুলোতে প্রতিটি পদক্ষেপের আগে ভালোভাবে বুঝে নেবেন; কারণ ওই সময়ে আপনার বহু কাজে সফলতা নাও আসতে পারে। আরও বিস্তারিত জানতে ইচ্ছুক ব্যক্তিগণ কল করতে পারেন অথবা সাক্ষাতে জেনে যেতে পারেন।


নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা:

কুম্ভ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকা ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে কুকুরকে একটি পাত্রে দুধ এবং রুটি খেতে দিন। সেই সঙ্গে বাছুরসহ গরুকে খেতে দিন গুড়, রুটি এবং জল। দেখবেন ক্রমশ সময়টি আপনার অনুকূল হয়ে উঠেছে এবং জীবদ্দশায় কোনো রকম ধন-ঐশ্বর্যের অভাব হবে না।

  • শুভ রং: সাদা এবং লাল।
  • শুভ সংখ্যা: ২ এবং ৫।
  • শুভ দিন: মঙ্গলবার এবং শুক্রবার।
  • বিশেষ টিপস: সর্বক্ষণ একটি বেগুনি রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন, আশা করি অবশ্যই সফল হবেন।

হিন্দু সনাতনীরা প্রতি শনিবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রী মা দক্ষিণাকালীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে, আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন—এতে কোনো সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না; বিশেষ প্রয়োজনে কল করতে পারেন অথবা সাক্ষাতে জেনে নিতে পারেন।

২০২৬-এ আপনার জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top