নমস্কার দর্শক বন্ধু। এখন বলব মকর রাশি, অর্থাৎ ২০২৬ এর জানুয়ারি মাসে মকর রাশির জাতক-জাতিকার জীবনে কী কী ঘটতে পারে, সেই সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।
মাসের শুরু থেকেই ভ্রাতা-ভগ্নীর সান্নিধ্যে এবং তাদের সুপরামর্শে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। বিশেষ করে ২১শে জানুয়ারির পর আপনার আর্থিক উন্নতি আপনাকে নিজেকেই আশ্চর্য করতে পারে। ১৫ই জানুয়ারির পর নিজের মায়ের সুপরামর্শে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। কুল গাছের নিচে দাঁড়িয়ে গাছটিকে ঝাঁকালে যেমন অসংখ্য কুল ঝড়ে পড়ে, ঠিক তেমনি মকর রাশির জাতক-জাতিকার জীবনে ধনবর্ষা ঘটতে পারে। সেই সঙ্গে অনেকেই কিনে ফেলতে পারেন নতুন জমি, বাড়ি, ফ্ল্যাট কিংবা গাড়ি।
বন্ধু, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ সময় আসতে চলেছে; সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করবেন, বারবার কিন্তু এই সুযোগ আসবে না। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতিসহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। যারা স্কলারশিপ বা ওই ধরনের কোনো সরকারি অনুদানের জন্য চেষ্টা করছিলে, তারা হয়তো এবার তা পেয়ে যেতে পারো। একই সাথে মকর রাশির জাতক-জাতিকার সন্তান-সন্ততিরও নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। যারা অভিনয় বা শিল্প জগতের সাথে যুক্ত—অর্থাৎ গান-বাজনা, অভিনয় ইত্যাদি—তাদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক।
সম্ভব হলে মাসের শুরুতেই আমার সাথে যোগাযোগ করবেন, অন্যথায় ভাগ্যে থাকা সত্ত্বেও কিছু জাতক-জাতিকার প্রাপ্তিতে বাধা আসতে পারে। তাছাড়া এই মুহূর্তে কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতি। তাই আবার বলছি, যোগাযোগ করতে ভুলবেন না; কারণ সঠিক সময়ে যদি বিশেষ কাজগুলি সম্পন্ন করতে না পারেন, তবে হাতের কাছে আসা কাজও শেষ মুহূর্তে থমকে যেতে পারে। মনে রাখবেন, আপনার শত্রুরা অত্যন্ত বুদ্ধিমান এবং ওদের ষড়যন্ত্র সঠিক সময়ে বুঝতে না পারলে আপনাকে বিপদে ফেলতে পারে। তাই প্রতিটি পদক্ষেপের আগে ভালোভাবে বুঝে নেবেন।
মনে রাখবেন: ভাগ্য + চেষ্টা = ফল
- মকর রাশির জাতক (ভায়েরা): আগামী ৬, ৭ এবং ৮ই জানুয়ারি সতর্ক থাকবেন। কারণ ওই দিনগুলিতে পরিবারের সদস্যদের সঙ্গে অথবা অন্য কারো সাথে ভ্রমণের দিনক্ষণ চূড়ান্ত থাকা সত্ত্বেও সঠিক সময়ে সঠিক স্থানে পৌঁছাতে না পারার দরুন অশান্তির সম্মুখীন হতে পারেন এবং মানসিকভাবে বিধ্বস্ত হতে পারেন।
- মকর রাশির জাতিকা (বোনেরা): আগামী ১৩, ১৪ এবং ১৫ই জানুয়ারি সতর্ক থাকবেন। কারণ ওই দিনগুলিতে নিজের নির্বুদ্ধিতার কারণে ভ্রমণকালে হঠাৎই কোনো অজ্ঞাত ব্যক্তির সাথে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। তাই কোনো কথা বলবার আগে একটু বুঝে নেবেন।
শুভ সময়: আগামী ৫ এবং ১২ই জানুয়ারি, ২০২৬ (প্রথম এবং দ্বিতীয় সোমবার) সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন। যেমন: শিশুর নামকরণ, নবশয্যা উপভোগ, নববস্ত্র পরিধান, দেবতা গঠন, নাট্য আরম্ভ, শান্তিস্বস্ত্যয়ন, ঔষধ সেবন, সম্পত্তি ক্রয়-বিক্রয়, ঋণদান, ঋণগ্রহণ, বাণিজ্য আরম্ভ, কারখানা আরম্ভ, শিল্পারম্ভ, বাসন ক্রয়-বিক্রয়, পুণ্যাহ, হাল প্রবাহ, ধান্য রোপণ, ধান্য স্থাপন, ধান্য ছেদন, ধান্য মর্দন, ধান্য বৃদ্ধিদান, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, কম্পিউটার নির্মাণ বা চালনা এবং নতুন পদভার গ্রহণ ইত্যাদি।
নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা:
মকর রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে কাককে পবিত্র খাবার এবং জল খেতে দিন। দেখবেন ক্রমশ সময়টি আপনার অনুকূল হয়ে উঠেছে এবং ধন-ঐশ্বর্যে ভরে উঠছেন।
- শুভ রং: সাদা এবং নীল।
- শুভ সংখ্যা: ২ এবং ৮।
- শুভ দিন: শুক্রবার এবং শনিবার।
- বিশেষ টিপস: সব সময় একটি নীল রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন।
হিন্দু সনাতনীরা প্রতি শনিবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রী মা দক্ষিণাকালীর পূজা করলে আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন। পূজা পদ্ধতি বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে নিতে পারেন।
লেখাটি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। ২০২৬ এর জানুয়ারি মাস আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।
২০২৬ সালে মকর রাশির জাতক-জাতিকাদের জন্য কর্মজীবন এবং স্বাস্থ্য সম্পর্কিত আরও কিছু বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো এই অংশটুকু সেভ করে মোবাইলে রেখে দিন আপনার কাজে লাগবে।
২০২৬ সালে মকর রাশির কর্মজীবন (Career)
২০২৬ সালটি আপনার পেশাগত জীবনে একটি মাইলফলক হতে পারে। শনির প্রভাব আপনার রাশিতে থাকলেও, বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার পরিশ্রমের সঠিক ফল দিতে সাহায্য করবে।
- নতুন সুযোগ: বছরের শুরুতেই (বিশেষ করে জানুয়ারি মাসের ২১ তারিখের পর) নতুন কোনো লাভজনক চুক্তিতে সই করার সুযোগ আসতে পারে। যারা ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য নতুন অংশীদার বা বিনিয়োগকারী পাওয়ার সম্ভাবনা প্রবল।
- পদোন্নতি ও সম্মান: যারা চাকরি করছেন, মার্চ থেকে মে মাসের মধ্যে কর্মক্ষেত্রে আপনার গুরুত্ব বৃদ্ধি পাবে। আপনার উদ্ভাবনী চিন্তাভাবনা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজর কাড়বে।
- সতর্কতা: আপনার শত্রু বা প্রতিদ্বন্দ্বীরা সক্রিয় থাকবে। তাই অফিসের গোপন কোনো তথ্য বা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা খুব কাছের বন্ধু ছাড়া কাউকে না জানানোই ভালো।
২০২৬ সালে মকর রাশির স্বাস্থ্য (Health)
স্বাস্থ্যের দিক থেকে ২০২৬ সাল আপনার জন্য মিশ্র ফলদায়ক হবে। কাজের চাপের কারণে শরীর ও মনের ওপর কিছুটা প্রভাব পড়তে পারে।
- মানসিক চাপ: শনির অবস্থানের কারণে মাঝেমধ্যেই একাকীত্ব বা অহেতুক দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরতে পারে। এর প্রতিকারে প্রতিদিন সকালে অন্তত ১০-১৫ মিনিট প্রাণায়াম বা ধ্যান (Meditation) করুন।
- শারীরিক সমস্যা: পেটের সমস্যা বা হজমের গোলমাল হতে পারে। বাইরের তেল-মশলাযুক্ত খাবার এড়িয়ে চলাই ভালো। এছাড়া হাঁটু বা জয়েন্টের ব্যথায় যারা ভুগছেন, তারা বছরের মাঝামাঝি সময়ে একটু বেশি সচেতন থাকবেন।
- শুভ পরামর্শ: পর্যাপ্ত জল পান করুন এবং অনিদ্রা দূর করতে রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করুন। নীল রঙের পোশাক বা রুমাল ব্যবহার আপনার মনে প্রশান্তি আনতে সাহায্য করবে।
মকর রাশির জন্য বিশেষ পরামর্শ
১. লোহা দান: কোনো অভাবী ব্যক্তিকে শনিবার পবিত্র দেহ মন ও বস্ত্রে লোহার কোনো সামগ্রী বা কালো তিল দান করলে গ্রহের দোষ খণ্ডন হয়। ২. পারিবারিক শান্তি: পরিবারের গুরুজনদের আশীর্বাদ নিয়ে নতুন কাজ শুরু করুন, এতে বাধার পরিমাণ কমবে।
