মকর রাশি : – এপ্রিল ২০২৬ এর মাসিক রাশিফলসহ নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা

মকর রাশির জাতক-জাতিকাদের  জন্য এপ্রিল মাসটি স্থিতিশীলতার সংকেত দিচ্ছে। মাসের শুরুতে পারিবারিক কিছু দায়িত্ব আপনার ওপর চাপ সৃষ্টি করতে পারে, কিন্তু ১৫ই এপ্রিলের পর থেকে ভাগ্যের চাকা আপনার অনুকূলে ঘুরবে। সেই সঙ্গে আপনার ধৈর্য এবং নিয়মানুবর্তিতা আপনাকে কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করবে।

       কর্মক্ষেত্রে আপনার ওপর অর্পিত নতুন দায়িত্ব ভবিষ্যতে পদোন্নতির পথ প্রশস্ত করতে পারে। যারা টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং বা কনস্ট্রাকশন পেশার সাথে যুক্ত, তাদের জন্য এই মাসটি অত্যন্ত লাভজনক। তবে সহকর্মীদের সাথে গোপন কোনো বিষয়ে আলোচনা না করাই শ্রেয়।

       ব্যবসায়িক ক্ষেত্রে ধীরগতিতে উন্নতি হবে। বড় কোনো বিনিয়োগ করার আগে বাজার যাচাই করে নিন। লোহার ব্যবসা, রিয়েল এস্টেট বা খনিজ দ্রব্যের ব্যবসায়ীদের জন্য মাসের শেষার্ধ অত্যন্ত শুভ হতে পারে।

       আয়ের উৎস স্থিতিশীল থাকবে। তবে সঞ্চয়ের চেয়ে এই মাসে ব্যয়ের প্রবণতা বেশি থাকতে পারে।

       বাড়ি মেরামত বা পুরনো কোনো ঋণ শোধ করার পেছনে অর্থ ব্যয় হতে পারে। অযথা বিলাসিতার পেছনে খরচ না করে দীর্ঘমেয়াদী স্কিমে বিনিয়োগ করুন।

        প্রেমের ক্ষেত্রে কিছুটা শীতলতা দেখা দিতে পারে। আপনি কাজের চাপে সঙ্গীকে পর্যাপ্ত সময় দিতে পারবেন না, যা থেকে ভুল বোঝাবুঝি হতে পারে। মাসের ২০ তারিখের পর কোনো রোমান্টিক ডিনারের পরিকল্পনা সম্পর্কে নতুন প্রাণ ফেরাতে পারে।

       জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে। তবে শ্বশুরবাড়ির সদস্যদের সাথে কথা বলার সময় সংযত থাকুন। একে অপরের পাশে দাঁড়িয়ে পারিবারিক সমস্যার সমাধান করবার চেষ্টা করবেন।

       বিদ্যার্থীদের জন্য এটি মনোযোগ বাড়ানোর মাস। যারা সিভিল সার্ভিস বা প্রশাসনিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য ১৫ থেকে ২২শে এপ্রিল সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু পরিশ্রম করলে আশাতীত ফল পাবেন এতে কোন সন্দেহ নেই।

       অবশ্য স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকতে হবে। বিশেষ করে হাঁটু, জয়েন্ট বা হাড়ের ব্যথায় কষ্ট পেতে পারেন। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান। এবং মানসিক প্রশান্তির জন্য নিয়মিত প্রাণায়াম বা মেডিটেশন করুন। রাতের দিকে গাড়ি চালানোর সময় অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না।

       মকর রাশির চতুর্থ ভাব এই মাসে বেশ সক্রিয় থাকবে। শনির ধীর কিন্তু স্থির প্রভাব আপনার সিদ্ধান্তকে মজবুত করবে। আপনি যদি নতুন ফ্ল্যাট বুকিং বা গাড়ি কেনার কথা ভাবেন, তবে ১২ থেকে ২০ এপ্রিলের মধ্যবর্তী সময়টি বেছে নিন। এই সময়ে আপনার রাশির অধিপতি শনি আপনাকে সঠিক ও টেকসই বিনিয়োগ করতে সাহায্য করবে এবং আপনি  যদি কোনো লাক্সারি ব্র্যান্ড বা ইলেকট্রিক গাড়ি কেনার কথা ভাবেন, তবে ১৫ই এপ্রিলের পর সিদ্ধান্ত নেওয়া ভালো হবে।

       আপনি যদি  দীর্ঘদিন ধরে কোনো ক্রনিক বা পুরনো ব্যথায় বিশেষ করে হাড়, দাঁত বা হাঁটুর সমস্যা ভুগে থাকেন, তবে এই মাসে উপশমের যোগ রয়েছে। ২০শে এপ্রিলের পর কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে আপনার পুরনো রোগের নতুন কোনো কার্যকর ট্রিটমেন্ট শুরু হতে পারে। শনির প্রভাবে মকর রাশির জাতকদের হাঁটু বা কোমরের ব্যথা এই মাসে বাড়তে পারে। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এবং হালকা ফিজিওথেরাপি আপনার জন্য খুব কার্যকর হবে।

       কাজের অতিরিক্ত চাপের কারণে মাঝে মাঝে মাইগ্রেন বা স্নায়বিক দুর্বলতা দেখা দিতে পারে। পর্যাপ্ত বিশ্রাম এবং মেডিটেশনে  দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।

       অশুভ দিনে আপনার জীবনে কি কি ঘটতে পারে এবং তার থেকে মুক্তির উপায় কি ? সেই সঙ্গে শুভ দিনগুলোতে কি কি করা উচিত জানবার জন্য ধৈর্য্য ধরে লেখাটি পড়তে থাকুন বলছি।

       মকর রাশির জাতিকা অর্থাৎ বোনেরা আগামী ৫,৬ এবং ৭ই এপ্রিল ২০২৬ সতর্ক থাকবেন কারণ ওই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সম্মানহানি তথা মানসিক যন্ত্রণা অনুভূত হতে পারে।

    মকর রাশির জাতক জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী ২৬ এবং ২৭শে এপ্রিল ২০২৬ সতর্ক থাকবেন কারণ ওই দিনগুলিতে ভ্রমণে বাধা অর্থাৎ কোথাও বেরাতে যাবেন বলে স্থির করেছেন হঠাৎই বাধা আসার জন্য পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। তাই আমার একান্ত অনুরোধ ওই দিনগুলি বাদ দিয়ে অন্য দিনের শুভক্ষণে বেরাতে যান শান্তিতে বেরাতে পারবেন।

       অবশ্য আগামী ৩রা এপ্রিল সেই সঙ্গে ২৪ এবং ২৫শে এপ্রিল সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক ওই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন নতুন পদভার গ্রহণ করতে পারেন, নতুন কর্মসংস্থানে যোগদান করতে পারেন, তাছাড়া বিশেষ পূজা পাঠ, শান্তিস্বস্ত্যায়ন, দেবতা গঠন, নৌকা গঠন, ঔষধ করণ, ঔষধ সেবন, শিশুর নাম করণ, বানিজ্য আরম্ভ, কারখানা আরম্ভ, শিল্পারম্ভ, নাট্টারম্ভ, গ্রহ পূজা, হলপ্রবাহ, ধান্য স্থাপন, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, বাহন ক্রয়-বিক্রয়, কম্পিউটার নির্মাণ কম্পিউটার চালন, বিপন্নিরম্ভ, ঋণদান, ঋণগ্রহন, সীমন্তোয়ন,নিস্ক্রামণ, নবান্ন, বিশেষ করে ২৪ এবং ২৫শে এপ্রিল ২০২৬ গর্ভবতীকে পঞ্চামৃত খাওয়াতে পারেন সেই সঙ্গে সাধভক্ষণ করাতে পারেন আশাকরি অবশ্যই সফল হবেন তাছাড়া মা ও সন্তান  সুস্থ থাকবে এবং ভবিষ্যৎ উজ্জ্বল হবে।

নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা :- মকর রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে কাককে পবিত্র খাবার এবং জল খেতে দিন দেখবেন ক্রমশ সময়টি আপনার অনুকুলস্থ হয়ে উঠেছে এবং ধন ঐশ্বর্যে ভরে উঠছেন।

    মকর রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকার জন্য শুভ রঙ সাদা এবং নীল শুভ সংখ্যা ২ এবং ৮ শুভদিন শুক্রবার এবং শনিবার এছাড়া সর্ব়ক্ষণ একটি নীল রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন আশাকরি অবশ্যই সফল হবেন।

    হিন্দু সনাতনীরা প্রতি শনিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রী মা দক্ষিণা কালির পূজায় মা’কে তুষ্ট করতে পারলে আশাকরি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনার দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোন সন্দেহ নেই, পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন, এপ্রিল মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।

এছাড়া আমার ইউটিউব চ্যানেল Siddhapurush Dr. Devdut এ গিয়ে সার্চ করলে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন। কি নেই এখানে আকর্ষণ, বশীকরণ, আর্থিক উন্নতির উপায়, মাঙ্গলিক দোষ আরো আরো অনেক কিছু। আপনার ভাগ্য সম্বন্ধে আরো বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি কল করতে পারেন -7980651708, 9831831442.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top