নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো বৃশ্চিক রাশি। অর্থাৎ, ২০২৫-এর শেষ মাস ডিসেম্বর মাসে বৃশ্চিক রাশির জাতক-জাতিকার জীবনে কী কী ঘটতে পারে, সেই সঙ্গে বিনামূল্যে প্রতিকার এবং টোটকা।
এ মাসের শুরু থেকেই আপনার বুদ্ধিমত্তা, আপনার কার্যক্ষমতা অনেককেই আশ্চর্য করতে পারে, আশ্চর্য হতে পারেন আপনি নিজেও। তবে মাঝেমধ্যে শারীরিক অসুস্থতার কারণে নানাভাবে অর্থ ব্যয়ের সম্ভাবনা প্রবল। সন্তানের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন, ওরা হয়তো অসুস্থ হতে পারে। সেইসঙ্গে নানান দুশ্চিন্তার কারণে আয়ের পথেও নানাভাবে বাধা আসতে পারে এবং কিছু জাতক-জাতিকার সংসারে অকারণ অশান্তি দেখা দিতে পারে। বিশেষ করে জেদ তথা নিজের সিদ্ধান্তে অবিচল থাকার কারণে নানাভাবে সাংসারিক অশান্তি উৎপন্ন হতে পারে। বন্ধু, মনে রাখবেন, সবসময় নিজের ইচ্ছাশক্তি অন্যের উপর চাপিয়ে দেওয়া উচিত নয়। এতে জাগতিক সমাজ-সংসারে নানাভাবে অশান্তি বৃদ্ধি পায়। আপনি যেটি বলছেন সেটি আপনার কাছে অবশ্যই ঠিক, কিন্তু অন্যের দৃষ্টিতে সেটি ভুলও হতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, নিজের ইচ্ছে তথা সিদ্ধান্তে অটল থাকবেন না। একটু ধৈর্য ধরে বিবেচনা করতে ভুলবেন না। অবশ্য এর থেকে মুক্তির উপায় বলছি, একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন।
ভ্রাতা-ভগ্নীর সান্নিধ্যে এবং তাদের সুপরামর্শে নানাভাবে উন্নতির সম্ভাবনা প্রবল। মা অথবা মাতুলালয়ের স্নেহধন্য হয়ে কেউ পেতে পারেন মায়ের অথবা মাতুলালয়ের স্থাবর সম্পত্তি। কেউ পেতে পারেন দাদু-ঠাকুমার সম্পত্তি। কিছু বিদ্যার্থীর মনোনিবেশে বাধা আসতে পারে। কেউ আবার সন্তানের কারণে নানাভাবে অর্থ ব্যয়ের সম্মুখীন হতে পারেন। চিন্তা করবেন না, এর থেকে মুক্তির উপায় বলছি, একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন।
বৃশ্চিক রাশির জাতক-জাতিকার জীবনে উত্থান-পতন লেগেই থাকে, তাই অনেকেই বলেন বৃশ্চিক রাশি অভাগা রাশি। কিন্তু শুনলে হয়তো আশ্চর্য হবেন, আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদরদাস মোদী বৃশ্চিক রাশির জাতক। কাজেই বুঝতেই পারছেন, চেষ্টা করলে আপনিও পৌঁছে যেতে পারেন উন্নতির উচ্চ শিখরে। তবে একথা সত্যি, বৃশ্চিক রাশির জাতক-জাতিকাগণের বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষমতাবান এবং উচ্চ পদস্থ কর্মসংস্থান ঘটে থাকে। আর যদি কোনো ছোটখাটো চাকরি পেয়েও থাকে, তাহলেও পরবর্তীকালে তার পদোন্নতি ঘটে থাকে এবং সহজেই উন্নতির শিখরে পৌঁছতে সক্ষম হন। তবে মনে রাখবেন: ভাগ্য + চেষ্টা = ফল। এছাড়াও জন্মকালীন এবং তৎকালীন রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার অবশ্যই বাঞ্ছনীয়। অবশ্য এদের অক্লান্ত পরিশ্রম এদেরকে উন্নতির শিখরে পৌঁছতে সাহায্য করে।
দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে উঠি—কেন এতো ফোন আসছে? তবুও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না, সেটা হলো—সময়মতো বেল আইকনটি বাজান না। যার ফলে অনেকেই হয়তো দ্বিতীয়বার আমার ভিডিওগুলি দেখতে পারেন না। তাই সকলের কাছে আমার একান্ত অনুরোধ, ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে ১৬০০-রও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষ, তন্ত্র, বাস্তুজনিত সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন।
তবে মনে রাখবেন: ভাগ্য + চেষ্টা = ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি সময়মতো চেষ্টা না করেন, তাহলে হয়তো পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই আমার একান্ত অনুরোধ, আমি যা বললাম, সেগুলি পাওয়ার চেষ্টা করুন। আশা করি অবশ্যই পাবেন। কারণ আমি মনগড়া কথা বলি না। যেগুলি বললাম, সবটাই আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরই বলেছি। তাই শুভ দিনগুলি কাজে লাগান এবং অশুভ দিনে সতর্ক থাকুন। আমি বলছি, আমার ফলাদেশ ১০০% মিলে যাবে আপনার জীবনের সাথে।
বৃশ্চিক রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী ৩, ৪ এবং ৫ই ডিসেম্বর ২০২৫ সতর্ক থাকবেন, কারণ ওই দিনগুলিতে আপনি হয়তো শত্রুর দ্বারা নানাভাবে ষড়যন্ত্রের শিকার হতে পারেন। শুধু তাই নয়, ৩১শে ডিসেম্বর ২০২৫ মনকে শক্ত রাখবেন, কারণ ওই দিনটিতে আপনি হয়তো আপনার নিশ্চিত প্রাপ্তিতে বাধা প্রাপ্ত হতে পারেন। তাই যদি কারো কাছে কিছু পাওনা থাকে, তাহলে ৩১শে ডিসেম্বরের আগেই সেটা পাবার চেষ্টা করবেন।
বৃশ্চিক রাশির জাতিকা অর্থাৎ বোনেরা আগামী ১৯, ২০ এবং ২১শে ডিসেম্বর ২০২৫ সতর্ক থাকবেন এবং মনকে শান্ত রাখবেন, কারণ ওই দিনগুলিতে আপনি আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সম্মানহানি তথা প্রাপ্য ধনে বঞ্চিত হতে পারেন। তাই আমার একান্ত অনুরোধ, ওই দিনগুলিতে প্রতিটি পদক্ষেপের আগে ভালোভাবে বুঝে নেবেন।
অবশ্য আগামী ৮, ৯ এবং ১৬ই ডিসেম্বর ২০২৫ আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। এছাড়া আগামী ১৫ই ডিসেম্বর ২০২৫ শিশুর নামকরণ, নবশয্যা উপভোগ, নববস্ত্র পরিধান, দেবতা গঠন, গাত্রহরিদ্রা, অব্যূঢ়ান্ন, পুণ্যাহ, হলপ্রবাহ, ধান্যরোপণ, ধান্যস্থাপন, ধান্যছেদন, ধান্যমর্দন, ধান্যবৃদ্ধিদান, বীজবপন, বৃক্ষাদিরোপণ, নাট্যারম্ভ, শান্তিস্বস্ত্যয়ন, বিক্রয়বাণিজ্য আরম্ভ, শিল্পারম্ভ, কারখানা আরম্ভ, কম্পিউটার নির্মাণ, কম্পিউটার চালন এবং বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন এবং নবদম্পতি সুখী হবে। মনে রাখবেন, বর-কন্যার যোটক বিচার না করিয়ে বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ করলে বহু ক্ষেত্রে সংসারে ভাঙন তথা নানা সমস্যা উৎপন্ন হতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, বিবাহের পূর্বে যোটক বিচার করাতে ভুলবেন না।
নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা
বৃশ্চিক রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে সাদা বাছুরসহ গরুকে পবিত্র খাবারসহ গুড় এবং রুটি সেইসঙ্গে জল খেতে দিন। দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূলস্থ হয়ে উঠেছে এবং জীবদ্দশায় কোনো রকম ধন-ঐশ্বর্যের অভাব দেখতে হবে না।
বৃশ্চিক রাশির জাতক-জাতিকার জন্য শুভ রঙ গোলাপী এবং হলুদ, শুভ সংখ্যা ৩ এবং ৭, শুভ দিন রবিবার এবং বৃহস্পতিবার। এছাড়া সর্বক্ষণ একটি লাল রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।
হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা প্রতি মঙ্গলবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রীশ্রী বগলার পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনার দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন। এতে কোনো সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না, বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন।
ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। ডিসেম্বর মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।
আপনার কি অন্য কোনো রাশির তথ্য জানতে ইচ্ছে করছে, নাকি আমি বৃশ্চিক রাশি নিয়ে অন্য কোনো বিষয়ে সাহায্য করতে পারি ? বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি কল করতে পারেন। মোবাইল নাম্বার ৭৯৮০৬৫১৭০৮, ৯৮৩১৮৩১৪৪২
