নমস্কার দর্শক বন্ধু! এখন বলব বৃশ্চিক রাশি অর্থাৎ ২০২৬-এর জানুয়ারি মাসে বৃশ্চিক রাশির জাতক-জাতিকার জীবনে কী কী ঘটতে পারে; সেই সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।
গত ১১ই নভেম্বর ২০২৫ থেকে আপনার নানা কাজে বাধা-বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে। হওয়া কাজও শেষ মুহূর্তে এসে থমকে যাচ্ছে। চিন্তা করবেন না, এর থেকে মুক্তির উপায় আছে। একটু ধৈর্য ধরে পড়তে থাকুন। আগামী ২১শে জানুয়ারি সকাল থেকেই ভ্রাতা-ভাগ্নি, অর্থাৎ আপনার নিজের ভাই এবং বোনের সান্নিধ্যে এবং তাদের সুপরামর্শে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। যারা প্রোমোটিং বা রিয়েল এস্টেটের ব্যবসা করছেন, তাদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে। বিশেষ করে পুত্রস্থানীয় কোনো ব্যক্তির সুপরামর্শে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ।
তবে গত ১১ই নভেম্বর ২০২৫ থেকে শিক্ষার্থীর বিদ্যায় নানা ধরনের বাধা-বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে। একই সাথে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাগণের সন্তান-সন্ততির শারীরিক অসুস্থতার কারণে বারবার নানাভাবে অর্থব্যয়ের সম্ভাবনা উৎপন্ন হতে পারে। আগামী ১৫ই জানুয়ারির পর আপনার উপস্থিত বুদ্ধি এবং শারীরিক ক্ষমতা আপনাকে নিজেকেই আশ্চর্য করতে পারে। কিন্তু জ্ঞাতি শত্রুতা থেকে সতর্ক থাকুন। এই মুহূর্তে জায়া অর্থাৎ স্বামী-স্ত্রী তথা প্রেমিক-প্রেমিকার সম্পর্ক সুমধুর হতে পারে। সেই সঙ্গে বাণিজ্যে নানা উন্নতির সম্ভাবনা, কিন্তু একই সাথে শখ-আহ্লাদের কারণে নানাভাবে অর্থব্যয়ের সম্ভাবনাও প্রবল।
বৃশ্চিক রাশির জাতক-জাতিকার জীবনে ভাগ্যের উত্থান-পতন লেগেই থাকে, তাই অনেকেই বলেন বৃশ্চিক রাশি ‘অভাগা রাশি’। কিন্তু শুনলে হয়তো আশ্চর্য হবেন, আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদরদাস মোদী বৃশ্চিক রাশির জাতক। কাজেই বুঝতেই পারছেন, আপনিও পৌঁছাতে পারেন উন্নতির সর্বোচ্চ শিখরে। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাগণ বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষমতাভান এবং প্রতিষ্ঠিত হয়ে থাকেন। কারো যদি সামান্য কর্মসংস্থান ঘটে থাকে, তাহলে ভবিষ্যতে তারও পদোন্নতি ঘটে এবং সহজেই পৌঁছে যায় উন্নতির শিখরে। তাছাড়া এই মুহূর্তে নানা ধরনের আয়সহ আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল।
মনে রাখবেন: ভাগ্য + চেষ্টা = সাফল্য।
সতর্কবার্তা:
- বৃশ্চিক রাশির জাতক (ভাইয়েরা): আগামী ১লা এবং ২রা জানুয়ারি ২০২৬ মনকে শান্ত রাখবেন, কারণ ওই দিনগুলিতে আপনার বিশেষ প্রাপ্তিতে বাধা আসতে পারে। সেই সঙ্গে ২৭, ২৮ এবং ২৯শে জানুয়ারি ২০২৬ অকারণে অর্থব্যয়ের সম্ভাবনা প্রবল।
- বৃশ্চিক রাশির জাতিকা (বোনেরা): আগামী ১৬, ১৭ এবং ১৮ই জানুয়ারি মনকে শান্ত রাখবেন। ওই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে নিশ্চিত প্রাপ্তিতে বাধা আসতে পারে। তাই ওই দিনগুলিতে একটু সতর্ক থাকবেন।
শুভ সময় ও কাজ:
আগামী ৫ই এবং ১২ই জানুয়ারি ২০২৬ (প্রথম ও দ্বিতীয় সোমবার) সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন। যেমন: শিশুর নামকরণ, নবশয্যা উপভোগ, নববস্ত্র পরিধান, শান্তিস্বস্ত্যয়ন, ঔষধ সেবন, সম্পত্তি ক্রয়-বিক্রয়, ঋণদান, ঋণগ্রহণ, বাণিজ্য আরম্ভ, কারখানা আরম্ভ, শিল্পারম্ভ, কম্পিউটার চালনা, নতুন পদভার গ্রহণ ইত্যাদি। আশা করি অবশ্যই সফল হবেন।
নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা:
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহে ও বস্ত্রে সাদা বাছুরসহ গরুকে পবিত্র খাবারসহ গুড়, রুটি এবং জল খেতে দিন। দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূল হয়ে উঠেছে এবং জীবনে কোনো ধন-ঐশ্বর্যের অভাব হবে না।
- শুভ রং: গোলাপী এবং হলুদ।
- শুভ সংখ্যা: ৩ এবং ৭।
- শুভ দিন: রবিবার এবং বৃহস্পতিবার।
- বিশেষ টিপস: সর্বদা একটি লাল রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন।
হিন্দু সনাতনীরা প্রতি মঙ্গলবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী বগলার পূজা করলে জীবনের সমস্ত বাধা দূর হবে। লেখাটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। আরো বিস্তারিত জানবার জন্য সাক্ষাতে যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার :- ৭৯৮০৬৫১৭০৮, ৯৮৩১৮৩১৪৪২.
বৃশ্চিক রাশি: জানুয়ারি ২০২৬-এর ক্যালেন্ডার ও বিশেষ দিন
এই অংশটুকু আপনার মোবাইলে সেভ করে রাখুন কাজে লাগবে।
| বিশেষত্ব | তারিখসমূহ | মন্তব্য |
| অত্যন্ত শুভ দিন | ৫ এবং ১২ জানুয়ারি (সোমবার) | নতুন কাজ শুরু, বিনিয়োগ বা শুভ অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ। |
| সতর্কতা (পুরুষদের জন্য) | ১, ২, ২৭, ২৮ এবং ২৯ জানুয়ারি | এই দিনগুলোতে আর্থিক লেনদেনে ও মেজাজ নিয়ন্ত্রণে সাবধান থাকুন। |
| সতর্কতা (মহিলাদের জন্য) | ১৬, ১৭ এবং ১৮ জানুয়ারি | কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবুন। |
| উন্নতির যোগ | ২১ জানুয়ারি থেকে মাসান্ত | ভাই-বোন বা আত্মীয়দের সাহায্যে আর্থিক উন্নতির যোগ। |
| বিশেষ শুভ দিন | প্রতি রবিবার ও বৃহস্পতিবার | এই দিনগুলোতে গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে ফেলার চেষ্টা করুন। |
এই দিনগুলোতে আপনি যে কাজগুলো করতে পারেন:
- বানিজ্যিক বিনিয়োগ: ৫ ও ১২ জানুয়ারি নতুন কোনো ব্যবসার পরিকল্পনা বা মূলধন বিনিয়োগের জন্য ভালো।
- পারিবারিক কাজ: শিশুর নামকরণ বা গৃহস্থালির প্রয়োজনীয় কেনাকাটা শুভ দিনগুলোতে করতে পারেন।
- ভ্রমণ বা সাক্ষাৎ: ১৫ জানুয়ারির পর আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, তাই গুরুত্বপূর্ণ মিটিংগুলো এই সময়ে রাখতে পারেন।
একটি বিশেষ টিপস:
চেষ্টা করবেন প্রতি মঙ্গলবার নিরামিষ আহার করতে এবং পকেটে সর্বদা একটি লাল রুমাল রাখতে, যা আপনার আত্মবিশ্বাস বৃদ্ধিতে সাহায্য করবে।
জানুয়ারি মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।
