নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো কুম্ভ রাশি। অর্থাৎ, ২০২৫-এর শেষ মাস ডিসেম্বর মাসে কুম্ভ রাশির জাতক-জাতিকার জীবনে কী কী ঘটতে চলেছে, সেই সঙ্গে বিনামূল্যে প্রতিকার এবং টোটকা।
মাসের শুরুতেই আপনার কার্যক্ষমতা, আপনার উপস্থিত বুদ্ধি আপনাকে নিজেকেও আশ্চর্য করতে পারে। কিছু জাতক-জাতিকা জড়িয়ে পড়তে পারেন কোনো গোপন সম্পর্কে। তাছাড়া ভোগের বাসনা আপনাকে বিপথগামী করতে পারে। একটু সতর্ক থাকবেন, অন্যথায় বদনামের ভাগী হতে পারেন। কিছু জাতক-জাতিকার জীবনে আর্থিক সংকট দেখা দিতে পারে। এই মুহূর্তে কুম্ভ রাশির শনির সাড়েসাতির তৃতীয় অর্থাৎ শেষ চরণ চলছে। অনেকেই হয়তো ভয় দেখিয়ে পাথর, কবজ ইত্যাদি বিক্রি করবার চেষ্টা করতে পারে। তবে আমি বলবো, কোনো কিছুর প্রয়োজন নেই। শুধু সত্যের পথে চলুন, নিজের ধর্মকে বিশ্বাস করুন এবং যথাসম্ভব মানুষকে না ঠকিয়ে সত্যের পথে উপার্জন করুন। সেই সঙ্গে প্রতি মঙ্গলবার শ্রীশ্রী বজরংবলীর পূজাসহ হনুমান চালিশা পাঠ করুন এবং শনিবার শ্রী শ্রী মা দক্ষিণাকালীর পূজায় মাকে সন্তুষ্ট করবার চেষ্টা করুন। তাছাড়া এই ভিডিওটির স্ক্রিনে একটি ভিডিও দেওয়া থাকবে। সেটি দেখতে ভুলবেন না, আশা করি ওখানে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
ভ্রাতা-ভগ্নীর সান্নিধ্যে অথবা তাদের সুপরামর্শে কর্মে উন্নতিসহ পদোন্নতির সম্ভাবনা প্রবল। কেউ পেতে পারেন নতুন কর্মসংস্থান, কারো ঘটতে পারে পদোন্নতি। কিছু জাতক-জাতিকার তাদের নিজের মায়ের সুপরামর্শে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতিসহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। যারা চিকিৎসা বা চিকিৎসা-জনিত বিদ্যার সঙ্গে যুক্ত, তাদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে। কিন্তু মনে রাখবেন: ভাগ্য + চেষ্টা = ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি চেষ্টা না করেন, তাহলে পূর্ণ ফল নাও পেতে পারেন। কুম্ভ রাশির জাতক-জাতিকার শত্রু কখনোই দীর্ঘস্থায়ী হয় না, তাই ও নিয়ে বিশেষ চিন্তিত হওয়ার তেমন কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। কুম্ভ রাশির জাতক-জাতিকার জায়া অর্থাৎ জাতকের স্ত্রী, জাতিকার স্বামী— বেশিরভাগ ক্ষেত্রেই দাম্ভিক মনোভাবাপন্ন এবং প্রতিষ্ঠিত হয়ে থাকে। এই মুহূর্তে জায়ার সহযোগিতায় আপনার নতুন কর্মসংস্থান বা পদোন্নতির সম্ভাবনা প্রবল। ভাগ্যও অত্যন্ত সুপ্রসন্ন। কাজেই কুম্ভ রাশির জাতক-জাতিকার জন্য বছরের শেষ মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক। সুযোগ এসেছে বন্ধু, সুযোগের সদ্ব্যবহার করতে ভুলবেন না। তবে এসব সত্ত্বেও কিছু জাতক-জাতিকার আয়ের পথে সামান্য বাধা-বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। তাছাড়া কিছু জাতক-জাতিকা পুরোনো গাড়ি বা লোহাজাতীয় কিছু কিনে ঠকে যেতে পারেন। চিন্তা করবেন না, এর থেকে মুক্তির উপায় আছে। বলছি, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন।
দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে উঠি—কেন এতো ফোন আসছে? তবুও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না, সেটা হলো—সময়মতো বেল আইকনটি বাজান না। যার ফলে অনেকেই হয়তো দ্বিতীয়বার আমার ভিডিওগুলি দেখতে পারেন না। তাই সকলের কাছে আমার একান্ত অনুরোধ, ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে ১৬০০-রও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষ, তন্ত্র, বাস্তুজনিত সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন।
তবে মনে রাখবেন: ভাগ্য + চেষ্টা = ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি সময়মতো চেষ্টা না করেন, তাহলে হয়তো পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই আমার একান্ত অনুরোধ, আমি যা বললাম, সেগুলি পাওয়ার চেষ্টা করুন। আশা করি অবশ্যই পাবেন। কারণ আমি মনগড়া কথা বলি না। যেগুলি বললাম, সবটাই আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরই বলেছি। তাই শুভ দিনগুলি কাজে লাগান এবং অশুভ দিনে সতর্ক থাকুন। আমি বলছি, আমার ফলাদেশ ১০০% মিলে যাবে আপনার জীবনের সাথে।
কুম্ভ রাশির জাতিকা অর্থাৎ বোনেরা আগামী ৫, ৬ এবং ৭ই ডিসেম্বর ২০২৫ সতর্ক থাকবেন। কারণ ওই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সাংসারিক অশান্তিসহ নানা ধরনের বাধা-বিপত্তির সম্মুখীন হতে পারেন। তাই আমার একান্ত অনুরোধ, ওই দিনগুলিতে কোনো কথা বলবার আগে বা কোনো বিশেষ কাজে নিজেকে নিয়োজিত করবার আগে একটু বুঝে নেবেন, অন্যথায় সাংসারিক অশান্তিসহ মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন।
কুম্ভ রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী ১৯, ২০ এবং ২১শে ডিসেম্বর ২০২৫ সতর্ক থাকবেন। কারণ ওই দিনগুলিতে আপনি হয়তো শত্রুর দ্বারা নানাভাবে চক্রান্তের শিকারসহ আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন।
অবশ্য আগামী ৮, ৯ এবং ১৬ই ডিসেম্বর ২০২৫ আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। এছাড়া আগামী ১৫ই ডিসেম্বর ২০২৫ শিশুর নামকরণ, নবশয্যা উপভোগ, নববস্ত্র পরিধান, দেবতা গঠন, গাত্রহরিদ্রা, অব্যূঢ়ান্ন, পুণ্যাহ, হলপ্রবাহ, ধান্যরোপণ, ধান্যস্থাপন, ধান্যছেদন, ধান্যমর্দন, ধান্যবৃদ্ধিদান, বীজবপন, বৃক্ষাদিরোপণ, নাট্যারম্ভ, শান্তিস্বস্ত্যয়ন, বিক্রয়বাণিজ্য আরম্ভ, শিল্পারম্ভ, কারখানা আরম্ভ, কম্পিউটার নির্মাণ, কম্পিউটার চালন এবং বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন এবং নবদম্পতি সুখী হবে। মনে রাখবেন, বর-কন্যার যোটক বিচার না করিয়ে বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ করলে বহু ক্ষেত্রে সংসারে ভাঙন তথা নানা সমস্যা উৎপন্ন হতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, বিবাহের পূর্বে যোটক বিচার করাতে ভুলবেন না।
নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা
কুম্ভ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে কুকুরকে একটি পাত্রে দুধ এবং রুটি খেতে দিন। সেইসঙ্গে বাছুরসহ গরুকে খেতে দিন গুড়, রুটি এবং জল। দেখবেন ক্রমশ সময়টি আপনার অনুকূলস্থ হয়ে উঠেছে এবং জীবদ্দশায় কোনো রকম ধন-ঐশ্বর্যের অভাব দেখতে হবে না।
তাছাড়া কুম্ভ রাশির জাতক-জাতিকার জন্য শুভ রঙ সাদা এবং লাল, শুভ সংখ্যা ২ এবং ৫, শুভ দিন মঙ্গলবার এবং শুক্রবার। সেই সঙ্গে সর্বক্ষণ একটি বেগুনি রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।
হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা প্রতি শনিবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রী মা দক্ষিণাকালীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনার দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন। এতে কোনো সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না, বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। ডিসেম্বর মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।
আপনার কি অন্য কোনো রাশির তথ্য জানতে ইচ্ছে করছে, নাকি আমি কুম্ভ রাশি নিয়ে অন্য কোনো বিষয়ে সাহায্য করতে পারি ? বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি কল করতে পারেন। মোবাইল নাম্বার: ৭৯৮০৬৫১৭০৮, ৯৮৩১৮৩১৪৪২।
