কুম্ভ রাশি : – এপ্রিল ২০২৬ এর মাসিক রাশিফলসহ নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা

  কুম্ভ রাশির জাতকদের জন্য এই মাসটি মিশ্র থেকে ইতিবাচক হতে চলেছে। মাসের শুরুতে কিছুটা মানসিক দ্বিধা থাকলেও, ১৫ই এপ্রিলের পর আপনার চিন্তাভাবনায় স্বচ্ছতা আসবে। আপনার সৃজনশীলতা এবং অগতানুগতিক চিন্তাধারা আপনাকে অন্যদের থেকে আলাদা করতে পারে এবংন সামাজিক কাজে বা বন্ধুদের সাথে কোনো বড় প্রজেক্টে যুক্ত হওয়ার  সম্ভাবনা প্রবল।

       কর্মক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার আপনার কাজকে সহজ করবে। যারা আইটি, গবেষণা, বৈজ্ঞানিক কাজ বা এভিয়েশন (Aviation) পেশার সাথে যুক্ত, তাদের জন্য এপ্রিল মাসটি অত্যন্ত শুভ এবং সফল দায়ক হতেবপারে। ১৫ই এপ্রিলের পর অফিসে আপনার কোনো আইডিয়ার জন্য বিশেষ সম্মান বা পুরস্কার পেতে পারেন।

       অনলাইন ব্যবসা বা টেক-বেসড স্টার্টআপে বড় ধরণের উন্নতির যোগ রয়েছে। আপনি যদি ব্যবসা সম্প্রসারণের জন্য কোনো ইনভেস্টর খুঁজছেন, তবে মাসের তৃতীয় সপ্তাহে সাফল্য মিলতে পারে। তবে শেয়ার বাজারে হঠকারী বিনিয়োগ ঝুঁকির হতে পারে।

       আর্থিক দিক থেকে এপ্রিল মাসটি আশাব্যঞ্জক। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। বিশেষ করে ফ্রিল্যান্সিং বা কোনো বিদেশি প্রজেক্ট থেকে অর্থ লাভের সম্ভাবনা প্রবল।

       প্রযুক্তিগত গ্যাজেট বা ইলেকট্রনিক্স জিনিসের পেছনে বড় অংকের খরচ হতে পারে। মাসের মাঝামাঝি সময়ে পরিবারের ছোট সদস্যদের পড়াশোনার জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে।

       কুম্ভ রাশির প্রেমিক-প্রেমিকার জন্য এই মাসটি বেশ রোমাঞ্চকর হতে পারে। সোশ্যাল মিডিয়া বা কোনো বন্ধুর মাধ্যমে নতুন কারো সাথে পরিচয় হতে পারে। তবে সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখুন, কোনো কিছু গোপন করবেন না।

        জীবনসঙ্গীর সাথে বৈষয়িক কোনো বিষয় নিয়ে মতভেদ হতে পারে। তবে মাসের শেষে কোনো ছোট-খাটো ভ্রমণে গেলে সম্পর্কের তিক্ততা দূর হবে। একে অপরের স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন করুন।

বিদ্যার্থীদের জন্য এপ্রিল মাসটি অনুকুলস্থ হতে পারফে। বিশেষ করে যারা বিজ্ঞান, গণিত বা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়াশোনা করছ, তারা পরীক্ষায় ভালো ফল পাবে। গবেষণামূলক কাজে নতুন কোনো তথ্য বা সূত্র আবিষ্কার করতে পার।

       স্বাস্থ্যের দিক থেকে এই মাসে গোড়ালি বা পায়ের নিচের অংশে ব্যথা হতে পারে। নিয়মিত হাঁটাচলা এবং ব্যায়াম করা জরুরি, অন্যথায় মাঝে মাঝে অনিদ্রা বা মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। ঘুমানোর আগে ফোন থেকে দূরে থাকুন এবং মেডিটেশন করার চেষ্টা করুন।

       কুম্ভ রাশির জাতক-জাতিকাগ্ণ স্বভাবতই প্রযুক্তিপ্রেমী হয়ে থাকে। এই মাসে আপনি নতুন এবং আধুনিক গ্যাজেটের প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন।

       আপনি যদি ল্যাপটপ, স্মার্টফোন বা কোনো হাই-টেক গ্যাজেট কেনার কথা ভাবেন, তবে ১০ থেকে ১৭ এপ্রিলের মধ্যবর্তী সময়টি সেরা। এই সময়ে আপনার সিদ্ধান্ত সঠিক হবার সম্ভাবনা প্রবল।

       ১৫ থেকে ২০শে এপ্রিলের মধ্যে হঠকারী হয়ে খুব দামী কিছু কিনবেন না। বিশেষ করে অনলাইন কেনাকাটার সময় স্পেসিফিকেশন এবং ওয়ারেন্টি ভালো করে চেক করে নিতে ভূলবেন না। অবশ্য এই মাসে কেনা গ্যাজেট আপনার কর্মদক্ষতা বাড়াতে খুবই সাহায্য করতে পারে।

         আপনার রাশির একাদশ ভাব (Friends & Social Circle) এই মাসে অত্যন্ত সক্রিয়। ফলে আপনি কোনো বড় কমিউনিটি বা সামাজিক কাজের সাথে যুক্ত হতে পারেন। শুধু তাইনয় কোনো এনজিও (NGO), ক্লাব বা সামাজিক সংগঠনের কোনো বড় প্রজেক্টের দায়িত্ব বা নেতৃত্বের সুযোগ আপনার কাঁধে আসতে পারে। আপনার উদ্ভাবনী চিন্তাধারা (Innovative Ideas) সবার প্রশংসা কুড়োবে এবং ২০শে এপ্রিলের পর কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে আপনার পরিচয় হতে পারে, যা আপনার ক্যারিয়ারের নতুন দরজা খুলে দেবে। বন্ধুদের সাথে মিলে কোনো স্টার্টআপ বা সৃজনশীল কাজ শুরু করার জন্য এটি আদর্শ সময়।

         সামাজিক কাজে আপনার সক্রিয়তা আপনার মান-সম্মান এবং প্রতিপত্তি বহুগুণ বাড়িয়ে দেবার সম ম্ভাবনা প্রবল।

       অশুভ দিনে আপনার জীবনে কি কি ঘটতে পারে এবং তার থেকে মুক্তির উপায় কি ? সেই সঙ্গে শুভ দিনগুলোতে কি কি করা উচিত জানবার জন্য ধৈর্য্য ধরে লেখাটি পড়তে থাকুন বলছি।

         কুম্ভ রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী ৮,৯ এবং ১০ই এপ্রিল ২০২৬ সতর্ক থাকবেন কারণ ওই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে নানা ক্ষয়ক্ষতির সম্ভাবনা প্রবল।

      কুম্ভ রাশির জাতিকা অর্থাৎ বোনেরা আগামী ২১,২২ এবং ২৩শে এপ্রিল ২০২৬ সতর্ক থাকবেন কারণ ওই দিনগুলিতে আপনি হয়তো কোথাও বেরাতে গিয়ে কোন কারণ বশত আইনি সমস্যায় জড়িয়ে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তাই আমার একান্ত অনুরোধ ওই অশুভ দিনগুলিতে একটু সতর্ক থাকবেন।

       অবশ্য আগামী ৩রা এপ্রিল সেই সঙ্গে ২৪ এবং ২৫শে এপ্রিল সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক ওই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন নতুন পদভার গ্রহণ করতে পারেন, নতুন কর্মসংস্থানে যোগদান করতে পারেন, তাছাড়া বিশেষ পূজা পাঠ, শান্তিস্বস্ত্যায়ন, দেবতা গঠন, নৌকা গঠন, ঔষধ করণ, ঔষধ সেবন, শিশুর নাম করণ, বানিজ্য আরম্ভ, কারখানা আরম্ভ, শিল্পারম্ভ, নাট্টারম্ভ, গ্রহ পূজা, হলপ্রবাহ, ধান্য স্থাপন, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, বাহন ক্রয়-বিক্রয়, কম্পিউটার নির্মাণ কম্পিউটার চালন, বিপন্নিরম্ভ, ঋণদান, ঋণগ্রহন, সীমন্তোয়ন,নিস্ক্রামণ, নবান্ন, বিশেষ করে ২৪ এবং ২৫শে এপ্রিল ২০২৬ গর্ভবতীকে পঞ্চামৃত খাওয়াতে পারেন সেই সঙ্গে সাধভক্ষণ করাতে পারেন আশাকরি অবশ্যই সফল হবেন তাছাড়া মা ও সন্তান  সুস্থ থাকবে এবং ভবিষ্যৎ উজ্জ্বল হবে।

নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা :- কুম্ভ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে কুকুরকে একটি পাত্রে খেতে দিন দুধ এবং রুটি সেইসঙ্গে বাছুরসহ গরুকে খেতে দিন গুড়, রুটি এবং জল দেখবেন ক্রমশ সময়টি আপনার অনুকুলস্থ হয়ে উঠেছে এবং জীবদ্দশায় কোনরকম ধন ঐশ্বর্যের অভাব দেখতে হবে না।

    তাছাড়া কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য শুভ রঙ সাদা এবং লাল শুভ সংখ্যা ২ এবং ৫ঊ শুভদিন মঙ্গলবার এবং শুক্রবার, সেই সঙ্গে সর্ব়ক্ষণ একটি বেগুনি রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন আশাকরি অবশ্যই সফল হবেন।

    হিন্দু সনাতনীরা প্রতি শনিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রী মা দক্ষিণা কালির পূজায় মা’কে তুষ্ট করতে পারলে আশাকরি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনার দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোন সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন, এপ্রিল মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরেঊ উঠন।

এছাড়া আমার ইউটিউব চ্যানেল Siddhapurush Dr. Devdut এ গিয়ে সার্চ করলে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন। কি নেই এখানে আকর্ষণ, বশীকরণ, আর্থিক উন্নতির উপায়, মাঙ্গলিক দোষ আরো আরো অনেক কিছু। আপনার ভাগ্য সম্বন্ধে আরো বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি কল করতে পারেন -7980651708, 9831831442.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top