নমস্কার দর্শক বন্ধু! এখন বলব কর্কট রাশি, অর্থাৎ ২০২৬-এর জানুয়ারি মাসে কর্কট রাশির জাতক-জাতিকার জীবনে কী কী ঘটতে চলেছে; সেই সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।
এ মাসের প্রথম দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে। কিছু জাতক-জাতিকা পেতে পারেন অপ্রত্যাশিত ধন। কিন্তু মাসের শুরুতে ভাতৃসম কোনো ব্যক্তির সুপরিকল্পিত চক্রান্তের শিকার হতে পারেন এবং অকারণে অর্থব্যয়ের সম্ভাবনাও প্রবল, বিশেষ করে ৬, ৭ এবং ৮ই জানুয়ারি। একটু ধৈর্য ধরে পড়তে থাকুন। শুরুতে মায়ের সাথে মতপার্থক্য দেখা দিলেও আগামী ১৩ই জানুয়ারি সকাল থেকে মায়ের সুপরামর্শে বাণিজ্যে উন্নতিসহ খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। সেই সঙ্গে কেউ কিনে ফেলতে পারেন নতুন সম্পত্তি, কেউবা সখের নতুন মোবাইল বা কম্পিউটার।
মাসের শুরুতে সন্তান-সন্ততির সাথে মতপার্থক্য থাকলেও ১৫ই জানুয়ারির পর তাদের সুপরামর্শে নানা উন্নতি ঘটবে। একই সাথে কিছু জাতক-জাতিকার ঘটতে পারে নতুন কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতি। শিক্ষার্থীর বিদ্যায় নানা উন্নতিসহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল; কেউ পেতে পারেন স্কলারশিপ বা ওই ধরনের কোনো সরকারি অনুদান। কারো আবার ঘটতে পারে সুউচ্চ কর্মসংস্থান, কেউ হতে পারেন বংশের নাম উজ্জ্বলকারী। লোহা বা ওই ধরনের ব্যবসায়ীদের খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। কিন্তু মনে রাখবেন, কোনো ধরনের অসৎ ব্যবসায় লিপ্ত হবেন না; এতে আপনি আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। শিল্পী, সাহিত্যিক, সংগঠনের নেতা-নেত্রী, কর্মচারী ও আধিকারিকদের ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। অবশ্য গুরুস্থানীয় ব্যক্তির কারণে নানাভাবে অর্থব্যয়ের সম্ভাবনাও প্রবল।
মনে রাখবেন: ভাগ্য + চেষ্টা = সাফল্য।
বিশেষ দিন ও সাবধানতা:
- কর্কট রাশির জাতক (ভাইয়েরা): আগামী ৬, ৭ এবং ৮ই জানুয়ারি সতর্ক থাকবেন। কারণ ওই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সম্মানহানি তথা সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে।
- কর্কট রাশির জাতিকা (বোনেরা): আগামী ২৩, ২৪ এবং ২৫শে জানুয়ারি সতর্ক থাকবেন। কারণ ওই দিনগুলিতে নানা বাধা-বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন। সেই সঙ্গে সাংসারিক অশান্তির কারণে মানসিক দুশ্চিন্তার শিকার হতে পারেন। তাই আমার একান্ত অনুরোধ, ওই দিনগুলিতে একটু সতর্ক থাকবেন।
শুভ সময় ও কাজ:
আগামী ৫ এবং ১২ই জানুয়ারি ২০২৬ (প্রথম ও দ্বিতীয় সোমবার) সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন। যেমন: শিশুর নামকরণ, নবশয্যা উপভোগ, নববস্ত্র পরিধান, শান্তিস্বস্ত্যয়ন, ঔষধ সেবন, সম্পত্তি ক্রয়-বিক্রয়, ঋণদান, ঋণগ্রহণ, বাণিজ্য আরম্ভ, কারখানা বা শিল্পারম্ভ, কম্পিউটার চালনা, নতুন পদভার গ্রহণ ইত্যাদি। আশা করি অবশ্যই সফল হবেন।
নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা:
কর্কট রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে পবিত্র খাবারসহ জল খেতে দিন শালিক পাখিকে। যদি শালিক পাখি না পান, তাহলে কাককেও পবিত্র খাবার খেতে দিতে পারেন। দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূল হয়ে উঠেছে এবং সর্বক্ষেত্রে সফলতা আসছে, সেই সঙ্গে জীবন ধন-ঐশ্বর্যে ভরে উঠছে।
- শুভ রং: সাদা এবং লাল।
- শুভ সংখ্যা: ২ এবং ৫।
- শুভ দিন: মঙ্গলবার এবং শুক্রবার।
- বিশেষ টিপস: সর্বদা একটি অফ-হোয়াইট (Off-white) রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন।
হিন্দু সনাতনীরা প্রতি সোমবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী কমলার পূজা করলে জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন। লেখাটি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। আরো বিস্তারিত জানবার জন্য সাক্ষাতে যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার :- ৭৯৮০৬৫১৭০৮, ৯৮৩১৮৩১৪৪২.
সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করছি জানুয়ারি মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।
কর্কট রাশি: জানুয়ারি ২০২৬-এর ক্যালেন্ডার ও বিশেষ দিন
এই অংশটুকু আপনার মোবাইলে সেভ করে রাখুন কাজে লাগবে।
| বিশেষত্ব | তারিখসমূহ | মন্তব্য |
| অত্যন্ত শুভ দিন | ৫ এবং ১২ জানুয়ারি (সোমবার) | নতুন কর্মারম্ভ, কম্পিউটার কেনা বা গুরুত্বপূর্ণ চুক্তির জন্য শ্রেষ্ঠ। |
| সতর্কতা (পুরুষদের জন্য) | ৬, ৭ এবং ৮ জানুয়ারি | নিজের নির্বুদ্ধিতার কারণে মানহানি হতে পারে, তাই মেজাজ নিয়ন্ত্রণে রাখুন। |
| সতর্কতা (মহিলাদের জন্য) | ২৩, ২৪ এবং ২৫ জানুয়ারি | সাংসারিক অশান্তি ও মানসিক চাপের যোগ, ধৈর্য ধারণ করুন। |
| আর্থিক উন্নতির যোগ | ১৩ ও ১৫ জানুয়ারির পর | মায়ের পরামর্শে বাণিজ্যে উন্নতি এবং সন্তানদের সহায়তায় আয় বৃদ্ধি। |
| শুভ দিন (সাপ্তাহিক) | প্রতি মঙ্গলবার ও শুক্রবার | এই দিনগুলিতে আপনার রাশির অধিপতি ও গ্রহের অবস্থান অনুকূল থাকে। |
আপনার জন্য কিছু বিশেষ টিপস
- বিনিয়োগ: মাসের শুরুর দিকে অপ্রত্যাশিত ধনের যোগ আছে, তবে ৬-৮ তারিখের মধ্যে বড় কোনো লেনদেন এড়িয়ে চলাই ভালো।
- সতর্কতা: লোহার ব্যবসায়ীরা লাভের মুখ দেখলেও আইনি জটিলতা থেকে বাঁচতে কোনো অসৎ পথে পা দেবেন না।
- সাফল্যের সূত্র: প্রতিদিন পবিত্র দেহ মন ও বস্ত্রে শালিক বা কাককে পবিত্র খাবার দেওয়া আপনার আটকে থাকা কাজগুলো দ্রুত সম্পন্ন করতে সাহায্য করবে।
