কর্কট রাশি : – এপ্রিল ২০২৬ এর মাসিক রাশিফলসহ নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।

এপ্রিল মাসটি আপনার জন্য নতুন কোনো সূচনার ইঙ্গিত দিচ্ছে। মাসের শুরুতে কিছুটা মানসিক চাপ থাকলেও ১৫ তারিখের পর থেকে পরিস্থিতির দ্রুত উন্নতি হবে। পরিবার এবং কর্মক্ষেত্রের মধ্যে ভারসাম্য বজায় রাখাই হবে আপনার এই মাসের প্রধান চ্যালেঞ্জ।

       কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে, তবে আপনার পরিশ্রম কর্তৃপক্ষের নজর কাড়বে। যারা নতুন চাকরির সন্ধান করছেন, তাদের জন্য ১৫ থেকে ২০ এপ্রিলের মধ্যে ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। সরকারি চাকুরেদের পদোন্নতির যোগ  প্রবল।

       ব্যবসায়ীদের জন্য মাসটি লাভজনক। বিশেষ করে যারা খাদ্যদ্রব্য, বস্ত্র বা প্রসাধন সামগ্রীর ব্যবসার সাথে যুক্ত, তাদের বিক্রি বাড়বে। তবে কোনো বড় বিনিয়োগ করার আগে অভিজ্ঞ ব্যক্তির সাথে আলোচনা করে নিতে ভুলবেন না।

         এই মাসে আপনার উপার্জনের ধারা বজায় থাকবে। পুরনো কোনো পাওনা টাকা হঠাৎ ফেরত পেতে পারেন।

       মাসের মাঝামাঝি সময়ে ধর্মীয় কাজ বা পরিবারের কারোর স্বাস্থ্যের জন্য কিছুটা খরচ হতে পারে। শেয়ার বাজারে ভেবেচিন্তে বিনিয়োগ করুন, হঠকারী সিদ্ধান্ত নিলে লোকসানের ভয় আছে।

        প্রেমিক-প্রেমিকার মধ্যে গভীরতা বাড়তে পারে। তবে জেদ বা অভিমানের কারণে ছোটখাটো অশান্তি হতে পারে। সঙ্গীকে সময় দেওয়ার চেষ্টা করুন।

       জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন। দীর্ঘদিনের কোনো পারিবারিক বিবাদ এই মাসে মিটে যেতে পারে। কোনো রোমান্টিক ভ্রমণের পরিকল্পনা হতে পারে মাসের শেষে।

         বিদ্যার্থীদের জন্য এটি অত্যন্ত শুভ মাস। বিশেষ করে যারা বিজ্ঞান বা গবেষণামূলক পড়াশোনা করছেন, তারা নতুন সাফল্য পাবেন। মনঃসংযোগ বৃদ্ধি পাবে। তবে পরীক্ষার প্রস্তুতিতে কোনো খামতি রাখবেন না। মনে রাখবেন ভাগ্য + চেষ্টা = ফল।

        কর্কট রাশির জাতকদের এই মাসে জলবাহিত রোগ বা পেটের সমস্যায় ভোগার আশঙ্কা আছে। বাইরের খাবার ও পানীয় গ্রহণের সময় সতর্ক থাকুন।

মাসের দ্বিতীয় সপ্তাহে মানসিক উদ্বেগ বা স্ট্রেস বাড়তে পারে। পর্যাপ্ত ঘুম এবং যোগব্যায়াম আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটাবে।

       আপনি যদি বর্তমান চাকরি ছেড়ে দিয়ে কোনো স্টার্ট-আপ বা নতুন কোনো চ্যালেঞ্জিং কাজে যোগ দিতে চান, তবে ১৫ই এপ্রিলের পর সিদ্ধান্ত নেওয়া ভালো হবে। এই সময়ে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতাকে সফলতায় রূপান্তর করতে পারে।

      নিজের জমানো টাকা দিয়ে নতুন কোনো ব্যবসায়িক প্রজেক্ট শুরু করার জন্য এই মাসটি উৎসাহব্যঞ্জক। তবে কর্কট রাশির জাতকরা আবেগপ্রবণ হওয়ায় কোনো পার্টনারশিপে যাওয়ার আগে আইনি দিকগুলো ভালো করে যাচাই করে নেবেন  অন্যথায় ঠকে যেতে পারেন।

       এপ্রিলের ৭ থেকে ১৪ তারিখের মধ্যে কর্মক্ষেত্রে কারো সাথে তর্কে জড়াবেন না। এই সময়ে নেওয়া কোনো হঠকারী সিদ্ধান্ত আপনার ভাবমূর্তি নষ্ট করতে পারে।

       এপ্রিল মাসটি কর্কট রাশির জন্য অত্যন্ত শুভ, বিশেষ করে ভ্রমণের জন্য। মাসের শেষার্ধে আপনি পরিবার নিয়ে কোনো তীর্থস্থান বা শান্ত পরিবেশে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। এটি আপনার এবং আপনার পরিবারের মানসিক শান্তি ফিরিয়ে আনবে।

     কর্কট রাশি জলরাশি হওয়ায় নদী বা সমুদ্র উপকূলবর্তী স্থানে ভ্রমণ আপনার জন্য অত্যন্ত ইতিবাচক শক্তি বয়ে আনবে। ২০শে এপ্রিলের পর ভ্রমণের জন্য সেরা সময়।

       অশুভ দিনে আপনার জীবনে কি কি ঘটতে পারে এবং তার থেকে মুক্তির উপায় কি ? সেই সঙ্গে শুভ দিনগুলোতে কি কি করা উচিত জানবার জন্য ধৈর্য্য ধরে লেখাটি পড়তে থাকুন বলছি।

      তবে মনে রাখবেন ভাগ্য + চেষ্টা = ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি যদি সময় মতো চেষ্টা না করেন তাহলে পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই বন্ধু আমি যা বললাম যা বলছি সেগুলো পাবার চেষ্টা করুন আমি বলছি 100% পাবেন এবং সবটাই মিলে যাবে আপনার জীবনের সাথে।

      কর্কট রাশির জাতিকা অর্থাৎ বোনেরা আগামী ১৫,১৬ এবং ১৭ই এপ্রিল ২০২৬ সতর্ক থাকবেন কারণ ওই দিনগুলিতে আপনি কিছু কিনতে গিয়ে ঠকে যেতে পারেন। তাই আমার একান্ত অনুরোধ যা’ই কিনুন না কেন একটু যাচাই করে নেবেন।

      কর্কট রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী ২৬ এবং ২৭শে এপ্রিল ২০২৬ মনকে শান্ত রাখবেন কারণ ওই দিনগুলিতে আপনার নিশ্চিত প্রাপ্তিতে বাধা আসতে পারে।কারো কাছ থেকে কিছু পাবার থাকলে ওই দিনগুলিতে কোন প্রাপ্তির উদ্দেশ্যে না যাওয়াই ভালো।

        অবশ্য আগামী ৩রা এপ্রিল সেই সঙ্গে ২৪ এবং ২৫শে এপ্রিল সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক ওই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন নতুন পদভার গ্রহণ করতে পারেন, নতুন কর্মসংস্থানে যোগদান করতে পারেন, তাছাড়া বিশেষ পূজা পাঠ, শান্তিস্বস্ত্যায়ন, দেবতা গঠন, নৌকা গঠন, ঔষধ করণ, ঔষধ সেবন, শিশুর নাম করণ, বানিজ্য আরম্ভ, কারখানা আরম্ভ, শিল্পারম্ভ, নাট্টারম্ভ, গ্রহ পূজা, হলপ্রবাহ, ধান্য স্থাপন, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, বাহন ক্রয়-বিক্রয়, কম্পিউটার নির্মাণ কম্পিউটার চালন, বিপন্নিরম্ভ, ঋণদান, ঋণগ্রহন, সীমন্তোয়ন,নিস্ক্রামণ, নবান্ন, বিশেষ করে ২৪ এবং ২৫শে এপ্রিল ২০২৬ গর্ভবতীকে পঞ্চামৃত খাওয়াতে পারেন সেই সঙ্গে সাধভক্ষণ করাতে পারেন আশাকরি অবশ্যই সফল হবেন তাছাড়া মা ও সন্তান  সুস্থ থাকবে এবং ভবিষ্যৎ উজ্জ্বল হবে।

নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা :- কর্কট রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে পবিত্র খাবার সহ জল খেতে দিন শালিক পাখিকে যদি শালিক পাখি না পান তাহলে কাককেও পবিত্র খাবার খেতে দিতে পারেন, দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকুলস্থ হয়ে উঠেছে এবং সর্বক্ষেত্রে সফলতা আসছে, সেই সঙ্গে ধন ঐশ্বর্যে ভরে উঠছেন।

        কর্কট রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকার জন্য শুভ রঙ সাদা এবং লাল শুভ সংখ্যা ২ এবং ৫ শুভদিন  মঙ্গলবার এবং শুক্রবার এছাড়া সর্ব়ক্ষণ একটি অফহোয়াইট রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন আশাকরি অবশ্যই সফল হবেন।

           হিন্দু সনাতনীরা প্রতি সোমবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রীশ্রী কমলার পূজায় মা’কে তুষ্ট করতে পারলে আশাকরি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনার দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোন সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না, বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন।  এপ্রিল মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।

এছাড়া আমার ইউটিউব চ্যানেল Siddhapurush Dr. Devdut এ গিয়ে সার্চ করলে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন। কি নেই এখানে আকর্ষণ, বশীকরণ, বিদ্যায় উন্নতি, কর্ম লাভের এবং আর্থিক উন্নতির উপায়, মাঙ্গলিক দোষ আরো অনেক অনেক কিছুর প্রায় ১৭০০ ভিডিও। আপনার ভাগ্য সম্বন্ধে আরো বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি কল করতে পারেন -7980651708, 9831831442.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top