এই মুহূর্তে বেশ ভালোই আছেন, তবে কিছু জাতক-জাতিকা হঠাৎই গুপ্ত সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। কিন্তু আগামী ১১ই অক্টোবর ২০২৫ থেকে হঠাৎই শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে, বিশেষ করে কিছু জাতক-জাতিকার যৌন দুর্বলতা দেখা দিতে পারে। ভয় পাবেন না, একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, এখুনি বলবো এর প্রতিকার।
তবে আপনার জেদ এবং একগুঁয়েমিপনার জন্য অনেক কিছু আপনার হাতছাড়া হতে পারে, তাই আমার একান্ত অনুরোধ, জেদের বশে বশীভূত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। কিছু জাতক-জাতিকার ভ্রাতা-ভাগ্নির সান্নিধ্যে এবং তাদের সুপরামর্শে নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা। ১৯শে অক্টোবর ২০২৫-এর পর কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতি।
অবশ্য কিছু জাতক-জাতিকা তাদের জ্যেষ্ঠ ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সূচতুর চক্রান্তের শিকার হতে পারেন। তাই ঘরে-বাইরে, বিশেষ করে কর্মস্থলে বয়োজ্যেষ্ঠ ভাতৃরূপী কোনো ব্যক্তির বিরুদ্ধাচরণ করবেন না। এরা হয়তো আপনাকে বিপথে পরিচালিত করবার চেষ্টা করতে পারে। তবে যে যাই বলুক না কেন, কাজ করবেন আপনার নিজের বুদ্ধি দিয়ে।
আপনার মা এবং সন্তানের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন, ওরা হয়তো অসুস্থ হয়ে পড়েছেন। তেমন বুঝলে ভালো ডাক্তারের পরামর্শ নিন।
যারা গৃহনির্মাণে হাত দিয়েছেন তারা হয়তো নানাভাবে বাধাপ্রাপ্ত হচ্ছেন, একটু অপেক্ষা করুন। এই মুহূর্তে কাজ বন্ধ করে দিন, আবার শুরু করবেন ডিসেম্বরে, দেখবেন তখন কোনো বাধা-বিপত্তি থাকছে না।
কিছু জাতক-জাতিকার স্বামী-স্ত্রীর মধ্যে মতনৈক্য দেখা দিতে পারে, চিন্তা করবেন না, ভিডিওটি ধৈর্য ধরে দেখুন, এখুনি বলছি এর প্রতিকার।
কিছু জাতক-জাতিকার নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল, কারো ঘটতে পারে উচ্চপদস্থ কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতি। তবে ১৮ই অক্টোবর ২০২৫-এর পর কিছুদিনের জন্য কিছু জাতিকার আয়ের পথে নানাভাবে বাধা-বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। চিন্তা করবেন না, এর প্রতিকারও এখুনি বলবো।
👉 কিছু অনুরোধ ও পরামর্শ
দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি, কিন্তু তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না, তা হলো সময় মতো বেল আইকনটি বাজান না, যার জন্য অনেকেই সেকেন্ড টাইম আমার ভিডিওগুলি দেখতে পান না। তাই আমার একান্ত অনুরোধ, ভিডিওটি দেখতে দেখতে লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে ১৫০০-এর বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন।
মনে রাখবেন, ভাগ্য + চেষ্টা = ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি চেষ্টা না করেন, তাহলে হয়তো পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, চেষ্টা করুন, আমি যা বললাম তার ১০০% ফল পাবেন, এতে কোনো সন্দেহ নেই।
⚠️ সতর্কতা ও শুভ দিন
তুলা রাশির জাতক (অর্থাৎ ভাইয়েরা): আগামী ১লা অক্টোবর ২০২৫ সতর্ক থাকবেন, কারণ ওই দিনে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এবং আগামী ২৬, ২৭ এবং ২৮শে অক্টোবর ২০২৫ আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সম্মানহানি তথা সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে।
তুলা রাশির জাতিকা (অর্থাৎ বোনেরা): আগামী ১, ২ এবং ৩রা অক্টোবর সতর্ক থাকবেন, কারণ ওই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে হয়তো সম্মানহানি ঘটতে পারে। সেই সঙ্গে আগামী ২৮, ২৯ এবং ৩০শে অক্টোবর ২০২৫ সতর্ক থাকবেন, বিশেষ করে ভ্রমণকালে। অর্থাৎ যারা বাইরে বেড়াতে গেছেন তারা কারো সাথে কোনো ধরনের রাজনৈতিক বিতর্কে জড়াবেন না। এতে আপনার সম্মানহানি-সহ সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে, সেই সঙ্গে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন।
অবশ্য আগামী ১৫ এবং ২২শে অক্টোবর ২০২৫ সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনগুলি শুভক্ষণে আপনার আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন।
- ১৫ই অক্টোবরের শুভক্ষণে: নতুন কর্মস্থানে যোগদান, নতুন পদভার, আর্থিক দ্বায়িত্বভার গ্রহণ করতে পারেন, যেকোনো বাহন (যেমন নৌকা, স্টিমার, জাহাজ, সাইকেল, মোটর সাইকেল, গাড়ি), কম্পিউটার বা ওই ধরনের কোনো সম্পত্তি ক্রয়-বিক্রয় করতে পারেন, নতুন বস্ত্র পরতে পারেন, নাট্যারম্ভ, বাণিজ্য আরম্ভ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন।
- ২২শে অক্টোবর ২০২৫-এর শুভক্ষণে: শান্তিস্বস্ত্যয়ন, দীক্ষা দান, দীক্ষা গ্রহণ, হলপ্রবাহ, বীজবপন, বৃক্ষাদি রোপণ, সম্পত্তি ক্রয়-বিক্রয়, পুণ্যায়হ, বিপণারম্ভ, নতুন ঔষধ সেবন, অতিরিক্ত গাত্রহরিদ্রা, অভ্যূঢ়ান্ন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।
💎 নিঃশুল্ক প্রতিকার, শুভ রং ও সংখ্যা
নিঃশুল্ক প্রতিকার: তুলা রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকা ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে শালিক পাখিকে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন, সেই সঙ্গে একটি পাত্রে কুকুরকে দিন দুধ এবং রুটি।
যদি আপনার বাড়ির আশেপাশে শালিক পাখি দেখতে না পান, তাহলে এক জোড়া মাটির বা চিনামাটির শালিক পাখি কিনে আনতে পারেন অথবা এক জোড়া শালিক পাখির ছবির সামনে দুটি পাত্রে ভাঙা গম এবং জল খেতে দিন। দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূলস্থ হয়ে উঠেছে এবং জীবদ্দশায় কোনো রকম অর্থের অভাব দেখতে হবে না।
- শুভ রং: অফহোয়াইট এবং লাল।
- শুভ সংখ্যা: ৪ এবং ৫।
- শুভ দিন: সোমবার এবং মঙ্গলবার।
- এছাড়া সর্বক্ষণ একটি সাদা রুমাল সঙ্গে রাখতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।
হিন্দু সনাতনীরা প্রতি শুক্রবার নিরামিষ আহার-সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রীশ্রী ভুবনেশ্বরীর পূজায় মা’কে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই।
পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না, বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন। লেখাটি সম্পূর্ণ পড়বার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সর্বক্ষেত্রে সফল হোন। অক্টোবর মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।
